শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

দেশে সংক্রমণের ৮১ শতাংশই দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

দেশে লাগামহীনভাবে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সংক্রমণ ঠেকাতে নানা পদক্ষেপ নিলেও করোনার রূপ বদলে রীতিমতো হিমশিম খাচ্ছে সরকার।

দেশে করোনায় যখন নতজানু অবস্থা ঠিক সে সময়ে আরেক ভীতিকর তথ্য দিলো আইসিডিডিআরবি। তাদের গবেষণা বলছে, দেশে শনাক্ত করোনাভাইরাসের ধরনগুলোর মধ্যে এখন ৮১ শতাংশই দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়ান্ট।

আইসিডিডিআরবি জানায়, ডিসেম্বরে স্বাস্থ্য অধিদপ্তর এবং আইইডিসিআরের সঙ্গে করোনাভাইরাসের বিভিন্ন ভ্যারিয়ান্টের ওপর নজরদারি শুরু করে আইসিডিডিআরবি।

গেলো ১ জানুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ১৬ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে ২ হাজার ৭৫১টি নমুনা পজিটিভ চিহ্নিত হয়। ৬ জানুয়ারি প্রথম যুক্তরাজ্যের ভ্যারিয়ান্ট শনাক্ত হয়। মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই ভ্যারিয়ান্টটি বাংলাদেশে বৃদ্ধি পায়।

কিন্তু মার্চের তৃতীয় সপ্তাহে দেখা যায় যে, অন্য যেসব ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বাংলাদেশে, তার মধ্যে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়ান্টটি সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে।

মার্চের ৪র্থ সপ্তাহে দেখা যায়, দেশে শনাক্ত করোনাভাইরাসের ধরনগুলোর মধ্যে এখন ৮১ শতাংশই দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়ান্ট। ফলে এখন ভ্যাকসিনের কার্যকারিতা ও রোগী ব্যবস্থাপনার দিকটি নতুন করে ভাবতে হবে বলেছে আইসিডিডিআরবি।

সূত্র: বিবিসি বাংলা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD