শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

দেশে ২৪ ঘণ্টায় আরও ২২ ডেঙ্গু রোগী হাসপাতালে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ২০ জন ও বিভাগীয় হাসপাতালে দুইজন ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৬৬ ও ঢাকার বাইরের হাসপাতালে ৯ জন রোগীর ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম ও স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীতে গত ২৪ ঘণ্টায় মোট ভর্তিকৃত ২২ জনের মধ্যে রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে তিনজন, বিজিবি হাসপাতালে দুইজন ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনজন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১২ জন। এছাড়া রাজধানীর বাইরে খুলনা বিভাগে দুইজন ভর্তি হয়েছেন। এ পর্যন্ত হাসপাতালে মোট আক্রান্ত ডেঙ্গু রোগীদের মধ্যে ৩ জন মারা গেছে। এর মধ্যে আগস্টে একজন ও অক্টোবরে দুজন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD