বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তা: মেট্রোরেলে তরুণদের অভিনব প্রতিবাদ

দেশে ৪৩ চিকিৎসকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২০

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে ৪৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) রাতে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ঢাকা, চট্টগ্রাম ও দিনাজপুরে তিন জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

তিনজনের মধ্যে বুধবার (১৭ জুন) সকাল সাড়ে আটটায় ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডা. মো. আশরাফুজ্জামান রাজধানী উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।

একই সময়ে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের সাবেক পরিচালক ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি আব্দুল আহাদের মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নুরুল হকের মৃত্যু হয়।

এফডিএসআরের তথ্যমতে, করোনার প্রাদুর্ভাবের পর থেকে দেশে এ পর্যন্ত ৪৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ছয় জন চিকিৎসক।

আইইডিসিআরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩০৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৪০০৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জনে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD