রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

দৌলতদিয়া-পাটুরিয়ায় শত শত গাড়ি আটকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

রাজবাড়ী প্রতিনিধি : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে শত শত যানবাহন। এছাড়া ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা গেছে।

সরেজমিন শনিবার ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় গিয়ে দেখা যায়, গোয়ালন্দ মোড় এলাকা থেকে রাজবাড়ীমুখী কল্যাণপুর নতুন রাস্তা পর্যন্ত মহাসড়কে আটকে আছে কয়েকশ ট্রাকের লম্বা সারি।

জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত যাত্রীবাহী বাস ও চালকদের সারা রাত আটকে থাকতে দেখা যায়।

দিগন্ত পরিবহনের যাত্রী কাউসার আহম্মেদ বলেন, রাত ২টার দিকে দৌলতদিয়া ঘাটে এসে আটকে আছি। পাবলিক টয়লেট না থাকায় চরম ভোগান্তিতে আছি বলে জানান তিনি।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ রনি বলেন, কুয়াশার পরিমাণ হঠাৎ করে বেড়ে যাওয়ায় আটকে থাকা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে। তবে দুর্ভোগ কমাতে আটকে থাকা যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করা হচ্ছে বলে জানান ওই কর্মর্কতা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD