শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

দ্বিতীয় দিন টিকা নিলেন ৪৬ হাজার ৫০৯ জন, পার্শ্বপ্রতিক্রিয়া ৯২ জনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : সারা দেশে করোনা টিকাদানের দ্বিতীয় দিনে আরো ৪৬ হাজার ৫০৯ জন টিকা নিয়েছেন। যার মধ্যে ৩৫ হাজার ৮৪৩ জন পুরুষ এবং ১০ হাজার ৬৬৬ জন নারী। সব মিলিয়ে দুই দিনে টিকা নিয়েছেন ৭৭ হাজার ৬৬৯ জন। দ্বিতীয় দিনে ৯২ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, ঢাকা মহানগরীর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালসহ ৪৬টি টিকাদান কেন্দ্রে রবিবার মোট ৭ হাজার ১৭৮ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ২০১ জন ও নারী ১ হাজার ৯৭৭ জন। তাদের মধ্যে চারজন এইএফআই রিপোর্ট করেন। আর দ্বিতীয় দিনে টিকা নিলেন ৪৬ হাজার ৫০৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD