শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই বৈঠক নেপাল বন্যায় চীনের দায় অস্বীকার, কাঠমাণ্ডু-বেইজিং সম্পর্কে ফাটল ইনফান্তিনোর বিরুদ্ধে সুইস আদালতে উয়েফা ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা! ৮ হাজার মুসলিম হত্যার পরিকল্পনাকারী ‘বসনিয়ার কসাইর’ মৃত্যু বিগত ১৫ বছরে প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রুত চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের কাজ শুরু হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। খুব দ্রুত এর কার্যক্রম শুরু হবে। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে স্টেডিয়ামটি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এক সময় আন্তর্জাতিক ক্রিকেটের ভেন্যু হিসেবে ব্যবহৃত শহীদ চান্দু স্টেডিয়ামকে আবারও সেই অবস্থানে ফিরিয়ে আনতে কাজ শুরু করা হচ্ছে। আইসিসি ও বিসিবির মানদণ্ড অনুযায়ী স্টেডিয়ামটি আধুনিকায়ন করা হবে।

তিনি আরো বলেন, স্টেডিয়ামটি দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকলেও এখন এটিকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত কাজ শুরুর বিষয়ে সবাই একমত হয়েছেন। আগামী জুলাইয়ে অনূর্ধ্ব-১৯ বিপিএল আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। এজন্য দ্রুত সময়ের মধ্যে স্টেডিয়ামকে খেলার উপযোগী করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে দেশের খালি জায়গা চিহ্নিত করে মাঠ সংরক্ষণ এবং নতুন খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলার সরকারি পরিকল্পনা নেয়া হয়েছে। যাতে করে প্রজন্মকে আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে পারি।

মন্ত্রীর শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শনের সময় তার সাথে উপস্থিত ছিলেন, বগুড়া-৬ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD