শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ধর্মীয় ভেদাভেদ ভুলে অসহায়দের পাশে দাঁড়ালেন আফ্রিদি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২০

 

করোনাভাইরাসে কাঁপছে পুরো বিশ্ব। অসহায়-দুস্থদের পাশে বিত্তশালী ও অন্যান্যরা। যে যেভাবে পারছে, সেভাবেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তারা।

করোনাভাইরাসের প্রার্দুভাবের পর থেকে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। নিজের প্রতিষ্ঠিত সংগঠন ‘আফ্রিদি ফাউন্ডেশনে’র মাধ্যমে দেশের মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। এছাড়াও দেশের নানান প্রান্তে ঘুরে ঘুরে অসহায়দের বাড়িতে-বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন আফ্রিদি।

এবার ধর্মীয় ভেদাভেদ ভুলে অসহায়দের পাশে দাঁড়ালেন আফ্রিদি। পাকিস্তানের একটি হিন্দু মন্দিরে খাদ্যসামগ্রী দিয়েছেন তিনি।

মন্দিরে খাদ্যসামগ্রী দিচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ।

হিন্দু মন্দিরে খাদ্যসামগ্রী দেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেছেন আফ্রিদি। সেখানে তিনি লিখেন, ‘এখন পুরো বিশ্বেরই সমস্যা একই। এই বিপদে আমাদের সকলকে একসাথে লড়তে হবে। একতাই এখন আমাদের প্রধান শক্তি। খাদ্যসামগ্রী বিতরণ করতে শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়েছিলাম। সেখানে সকলকে খাদ্যসামগ্রী বিতরণও করলাম।’

মন্দিরে খাদ্য বিতরণের কাজে আফ্রিদির সাথে ছিলেন পাকিস্তানের বিখ্যাত স্কোয়াশ তারকা জাহাঙ্গীর খান ও ‘এসএএফ ফাউন্ডেশন’র প্রেসিডেন্ট।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD