শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে ছাদ থেকে ফেলে দেয়ার অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে ধর্ষণে ব্যর্থ হয়ে ১৫ বছরের এক কিশোরীকে ছাদ থেকে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ভবনের নিচের মুদি দোকানি রুবেল (২৫), ভাড়াটিয়া অপু (২২ ) ও অপুর বাবা হাসানকে অভিযুক্ত করে মামলা করেছে ভুক্তভোগীর বড় বোন।

পুলিশ জানায়, বন্দর উপজেলার মদনপুর ইউপির কেওঢালা বাগদোবাড়িয়া গ্রামের একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলায় ওই কিশোরীর বড় বোন ভাড়া থাকেন। ১৪ অক্টোবর বড় বোনের বাসায় বেড়াতে আসার পর থেকে কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো রুবেল ও অপু। এতে রাজি না হওয়ায় গেলো ৩১ অক্টোবর রাতে কিশোরীকে জোর করে ধরে ছাদে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। না পেরে তিন তলার ছাদ থেকে ফেলে দেয় কিশোরীকে। কিশোরীর চিৎকারে তার স্বজনসহ আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। বর্তমানে সে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি আছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দীন ভূঁইয়া জানান, এ ঘটনায় ভিকটিমের বড় বোন বাদী হয়ে রুবেল, অপু ও ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগে অপুর বাবা হাসানকে আসামি করে মামলা করা হয়েছে।আসামিদের গ্রেপ্তারে পুলিশ একাধিক স্থানে অভিযান চালিয়েছে।

এ মামলার তদন্তের দায়িত্বে থাকা ইন্সপেক্টর শফিকুর রহমান আজ সোমবার সকাল সাড়ে নয়টায় জানান, পুলিশের টিম এখনও অভিযানে আছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD