বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ধানমন্ডিতে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে ৩ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন একটি ভবনের কার্নিশ ধসে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে এই ঘটনা ঘটে।

জানা যায়, নিহত তিনজনের মধ্যে একজন ঘটনাস্থলে ও দুজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

মৃতদের একজনের নাম শফিকুল ও অপরজনের নাম ইনসান। দুজনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জ।

ফায়ার সার্ভিস জানায়, বিল্ডিং কোড না মেনে নির্মাণকাজ করায় এ দুর্ঘটনা ঘটে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD