বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ধানমন্ডির এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস মহাখালী টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান শীর্ষ ১০ ব্যাংকের খেলাপি ঋণ ৪ লাখ ৪০ হাজার কোটি টাকা ফিলিপাইনে ফেরিতে আগুন লেগে নিহত ৫, নিখোঁজ ৮৭ রপ্তানি বৈচিত্র্য বাড়াতে ৩৭০০ কোটি টাকার নতুন প্রকল্প জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতি খলিলুর রহমানের কৃতজ্ঞতা প্রকাশ এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪৫৮৫ আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার কারণ জানাল দুদক যুক্তরাষ্ট্রকে উপেক্ষা, ইসরাইলের ওপর চাপ সৃষ্টিতে ঐক্যবদ্ধ ইউরোপ

ধানমন্ডির এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরে এপেক্স ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, ‘১০টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এখন পর্যন্ত তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বর্তমানে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

এখনও পর্যন্ত আগুন লাগার ঘটনায় কোনো ব্যক্তি আহত বা আটকে পড়ার সংবাদ পাওয়া যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD