শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নওগাঁয় রেকর্ড সংখ্যক করোনা সনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় করোনাভাইরাসে শনাক্ত ব্যক্তির সংখ্যা একদিনের রেকর্ড ছাড়লো। গত ২৪ ঘণ্টায় জেলায় ২৩০ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনার নমুনা পরীক্ষাকারীদের মধ্যে ২৩০ জনের করোনা পজিটিভ এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে একজনের।

নওগাঁ সদর হাসপাতালে এ্যান্টিজেন ২০৮ এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ৫২১ জনসহ সর্বমোট ৭২৯ ব্যক্তির নমুনা পরীক্ষা করে। এদের মধ্যে ২৩০ ব্যক্তির শরীরে কভিড-১৯ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১ দশমিক ৫৫ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৩৫৬২ জন।

নওগাঁর সিভিল সার্জন ডাক্তার এ বি এম আবু হানিফ জানান, এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৭৯জন, রানীনগর উপজেলায় ১০জন, আত্রাই উপজেলায় সাতজন, মহাদেবপুর উপজেলায় ২১জন, মান্দা উপজেলায় ২২জন, বদলগাছি উপজেলায় ১৯জন, পত্নীতলা উপজেলায় ১৭জন, ধামইরহাট উপজেলায় ১০জন, নিয়ামতপুর উপজেলায় ২০জন, সাপাহার উপজেলয় ১৫জন এবং পোরশা উপজেলায় ১০জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD