বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

নড়াইলে জমি জালিয়াতচক্রের ২ সদস্য আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

নড়াইলের কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে জমি জালিয়াতচক্রের দুজনকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। আটকরা হলেন কালিয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের রামনগর গ্রামের মো. ফুলমিয়া শেখ ও উপজেলার মাধবপাশা গ্রামের মো. মহসিন শেখ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের আটক হয়। এসময়, জালিয়াতচক্রের হোতা ফুল মিয়া শেখের বিছানার নিচ থেকে বিপুল পরিমাণ জাল দলিল, ডি সিআর বই, পর্চা বই, খতিয়ান, দাখিলা সহ জেলার বিভিন্ন অফিসের স্টাম্প ও সিলসহ জালিয়াতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আভিযানিক দলের প্রধান জহুরুল ইসলাম বলেন, উপজেলার মাধবপাশা গ্রামের মহসিন শেখ নামে এক ব্যক্তি আমার অফিসে নামজারির জন্য বুধবার জাল দলিল নিয়ে আসে। দলিল দেখে আমার সন্দেহ হলে বিষয়টি উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের মাধ্যমে যাচাই-বাছাই শেষে মূল হোতা ফুলমিয়ার বাড়িতে অভিযান চালিয়ে জালিয়াতির অন্যান্য উপকরণ উদ্ধার করে তাদেরকে আটক করা হয়। এরপর শুক্রবার রাতে তাদেরকে নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD