বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব

নতুন করে কি বাড়ছে সাধারণ ছুটি?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২০

 

করোনাভাইরাসে সংক্রমণ পরিস্থিতিতে টানা ৬৭ দিনের ছুটি চলছে দেশে। আগামী ৩০ মে শেষ হচ্ছে সাধারণ ছুটি। টানা ছুটির কারণে ইতোমধ্যে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমেছে। কষ্টে পড়েছেন নানা শ্রেণি পেশার মানুষ।

চলমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সাধারণ ছুটি আরও বাড়বে কি না, তা আগামীকাল বৃহস্পতিবার জানা যাবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত দেবেন বলে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘সকলের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রধানমন্ত্রী এ বিষয়ে একটা সিদ্ধান্ত দেবেন। আশা করছি আগামীকাল (বৃহস্পতিবার) এই সিদ্ধান্তটা আমারা পাব।’

গত রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বাভাসে বলা হচ্ছে, করোনাভাইরাসের এই মহামারি সহসা দূর হবে না। কিন্তু জীবন তো থেমে থাকবে না। যতদিন না কোনো প্রতিষেধক আবিষ্কার হচ্ছে, ততদিন করোনাভাইরাসকে সঙ্গী করেই হয়তো আমাদের বাঁচতে হবে। জীবন-জীবিকার স্বার্থে চালু করতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড।

মার্চ মাসের শুরুতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম ধরা পড়ে। পরিস্থিতি ক্রম অবনতির দিকে যেতে থাকলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। তবে এখনও করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি নেই।

ছুটির সঙ্গে সঙ্গে গণপরিবহনও বন্ধ রয়েছে। তবে সীমিত আকারে খুলে দেয়া হয়েছে সরকারি-বেসরকারি অফিস, শপিংমল।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD