মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আদালত থেকে বেরিয়ে তিশা বললেন, ‘দরকার হলে আরও পাঁচবার আসব’ জমির ভাগ পেতে হামলার দায়িত্ব নেন শাহরিয়া জ্বালানির দাম বাড়িয়ে কীভাবে সংকটের অবসান হলো, বিপিসির কাছে ব্যাখ্যা চেয়েছে কমিটি একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার লিভার প্রতিস্থাপনে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণের প্রস্তাব পাকিস্তানের একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: তথ্য উপদেষ্টা

নতুন পরিচয়ে কাজী মারুফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর কাজে ফিরছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ। তবে অভিনেতা হয়ে নয়, এবার তাকে দেখা যাবে নির্মাতা হিসেবে। নাম চূড়ান্ত না হওয়া একটি চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গেছে। চিত্রনাট্য লিখছেন আব্দুল্লাহ জহির বাবু।

মারুফ বলেন, ‘সিনেমা নির্মাণের পরিকল্পনা আমার বহুদিনের। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সেপ্টেম্বর থেকে সিনেমার শুটিং শুরু করব। পুরো সিনেমার কাজ হবে আমেরিকাতে। কলাকুশলীও থাকবে এখানকার। আশা করি, নায়ক হিসেবে যেমন সফলতা পেয়েছি, নির্মাতা হিসেবেও দর্শকদের মন জয় করতে পারব।’

তিনি আরও জানিয়েছেন, এরই মধ্যে চলচ্চিত্রের প্রযোজক খুঁজে পেয়েছেন তিনি। চলচ্চিত্রটি বাংলা এবং ইংরেজি ভাষাতে নির্মাণ করা হবে। বাংলাদেশের পাশাপাশি এটি মুক্তি দেওয়া হবে বিভিন্ন দেশে।

উল্লেখ্য, ২০০২ সালে ‘ইতিহাস’ চলচ্চিত্রের মধ্য দিয়ে রূপালি ভূবনে পা রাখেন কাজী মারুফ। কাজী হায়াতের পরিচালনায় প্রথম চলচ্চিত্র দিয়েই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি।

এরপর খুব অল্প সময়ে চলচ্চিত্রে শক্ত অবস্থান গড়ে তোলেন এই চিত্রনায়ক। তবে ২০১৫ সাল থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন তিনি। বিয়ে করে কাজী মারুফ বসবাস শুরু করেন আমেরিকায়।

লাইট নিউজ

 

 

 

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD