রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়া দেশগুলোর সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোর সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

শনিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরকে নিষেধাজ্ঞা দিতে এ নির্দেশনা প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, আফ্রিকা ও ইউরোপের যে সমস্ত দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে সে সমস্ত দেশ ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়ে ব্যবস্থা নিতে আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছি।

করোনার নতুন ধরনটি প্রথম শনাক্ত হয় গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায়। দেশটি ছাড়াও বসতোয়ানা, ইসরায়েল, হংকং ও বেলজিয়ামে ধরনটিতে সংক্রমিত রোগীর সন্ধান মিলেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার এক জরুরি বৈঠক শেষে নতুন ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনার নতুন ধরন শনাক্তের পর বিশ্বের বিভিন্ন দেশ নতুন করে ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে। কোয়ারেন্টিন জোরদারের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও আশপাশের দেশগুলো থেকে ফ্লাইট নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য, ইতালি, সিঙ্গাপুর ও জাপান। এছাড়া দক্ষিণ আফ্রিকাসহ ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধের প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এছাড়া বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় দক্ষিণ আফ্রিকাকে ‘রূপান্তরিত ভাইরাসের এলাকা’ হিসেবে ঘোষণা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে দেশগুলোকে সতর্ক করেছে।

শুক্রবার সংস্থাটির মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞার ক্ষেত্রে বিভিন্ন দেশ যেন ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নেয় এবং বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের ব্যাপারে সচেষ্ট হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD