বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

নথি গায়েব : সিআইডি কার্যালয়ে নেওয়া হয়েছে ৬ জনকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ক্রয়সহ বিভিন্ন জরুরি নথি গায়েবের পর সিআইডির ক্রাইম সিনের সদস্যরা সচিবালয়ে তদন্ত গিয়ে ছয়জনকে নিয়ে গিয়েছে।

রোববার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিচতলায় (২৯ নম্বর কক্ষ) অতিরিক্ত সচিব মো. শাহাদাৎ হোসাইন ও যুগ্ম সচিব কাজী আনোয়ার হোসেনের কক্ষে তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন।

যাদের সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, তারা হলেন- বাদল, বারী, জোসেফ, ফয়সাল, আয়শা এবং মিন্টু।

এর আগে, তদন্তের সময় সবার আঙুলের ছাপ ও প্রয়োজনীয় কাগজপত্র চেক করেন সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। অন্তত ১৩ জনের আঙুলের ছাপ নেওয়া হয়।

গতকাল শনিবার (৩০ অক্টোবর) ১৭টি ফাইল হারানোর ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD