বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

নভেম্বরে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে চায় রাশিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের কাছেও করোনাভাইরাসের ভ্যাকসিন স্পুটনিক-৫ বিক্রি করতে চেয়েছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)। গতকাল বুধবার রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অনলাইন সভায় আরডিআইএফ এর ভাইস প্রেসিডেন্ট আলেক্সান্দার জাভারভ এ প্রস্তাব দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক কমিটির চেয়ারম্যান মো. শহিদুল্লাহ গণমাধ্যমে এ তথ্য জানান।

মো. শহিদুল্লাহ বলেন, ‘আমরা বাংলাদেশে তাদের ভ্যাকসিন বাজারজাত করার আগে ট্রায়াল চালানোর প্রস্তাব দিয়েছি। তারা এ প্রস্তাব বিষয়ে আগ্রহ দেখিয়েছে এবং পরবর্তী যোগযোগ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে।’

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নেতৃত্ব দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকে বাংলাদেশের কোনো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে রাশিয়ার ভ্যাকসিন উৎপাদনের প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়েও রাশিয়া ইতিবাচক সাড়া দিয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়। এর আগে, চলতি মাসের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশে তাদের টিকার ট্রায়াল পরিচালনার জন্য রাশিয়াকে অনুরোধ করেন।

প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা আবিষ্কারের পথে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় থাকা বিশ্বের নয়টি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটির সঙ্গে সরকারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে বলে বুধবার জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘এই টিকাগুলো থেকে সঠিক টিকা, সঠিক সময়ে পেতে চাই আমরা।’

সভায় জাভারভ জানান, স্পুটনিক-৫ ইতিমধ্যে ছয় দেশে ক্লিনিকাল ট্রায়াল চালিয়েছে এবং ৪০ হাজার নাগরিক এ ভ্যাকসিন নিয়েছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD