শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪

আগামী নভেম্বর-ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। এই সফরে থাকছে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।

আইসিসি ভবিষ্যত সফরসূচি (এফটিপি) অনুসারে গতকাল শুক্রবার এই সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।

টেস্ট সিরিজ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ। ২২ নভেম্বর অ্যান্টিগুয়ায় প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামবে দুই দল। দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে জ্যামাইকায়, ৩০ নভেম্বর। এই সিরিজ শুরু করার আগে একটি বাংলাদেশ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বলেও জানিয়েছে ক্রিনইনফো।

এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ। স্বাগতিকদের বিপক্ষে সেইন্ট কিটস অ্যান্ড নেভিসে ৮, ১০ ও ১২ ডিসেম্বর একদিনের আন্তর্জাতিক ম্যাচগুলো খেলবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ হবে সেইন্ট ভিনসেন্টে। ঘোষিত সূচি অনুসারে ম্যাচগুলো হবে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD