শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ালেন জামায়াত আমির মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ইরান নীতিতে কোণঠাসা ট্রাম্প, হাতে নেই কোনো বিকল্প ইরানে হামলার পর ফের উত্তেজনা হ্রাসের চেষ্টা ট্রাম্পের ইসরাইলকে কড়া বার্তা ‘সম্ভাব্য’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যামের উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা টানা বর্ষণের পূর্বাভাস, ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা ২২ বছর পর গৌরনদী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের সঙ্গে যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’: নেতানিয়াহু গণহত্যার কুশীলব ৮০ পুলিশ কর্মকর্তার বিদায় চূড়ান্ত

নভোএয়ার-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক : দেশের অন্যতম স্বনামধন্য বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।

নভোএয়ার ২০১৩ সালের ৯ জানুয়ারি অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রী পরিবহন শুরু করে।

৮ম বর্ষপূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়িক সহযোগী ও যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, নভোএয়ার সব সময়ই যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপদ ভ্রমণে যাত্রীদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে। সময় অনুযায়ী ফ্লাইট পরিচালনা ও যাত্রী সেবার মান আরও বাড়ানোর জন্য প্রতিনিয়ত নানা উদ্যোগ নেয়া হচ্ছে।

সময় অনুযায়ী ফ্লাইট পরিচালনা করতে নভোএয়ারের বহরে নিজস্ব সাতটি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ রয়েছে। নতুন বছরে পদার্পণের অঙ্গীকার হবে আমাদের যাত্রীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ, বহরে আরও উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে উন্নত যাত্রীসেবা নিশ্চিত করা।

নভোএয়ারের ফ্লাইট নেটওয়ার্ক ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী এবং আন্তর্জাতিক গন্তব্য কলকাতায় বিস্তৃত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD