শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সৌদি আরবে কারাবন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট আবারও স্থগিত করলো বিমান ফ্রান্সের বিক্ষোভ নিয়ে নির্বোধের মতো মন্তব্য করেছেন ট্রাম্প: ম্যাক্রোঁ ট্রাম্পের ‘মাদার অব অল বোম্বস’-এর জবাবে আসছে ইরানের ‘ফাদার অব অল বোম্বস’! নভেম্বরেই ইরানে ব্যাপক হামলার ছক! সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

নরসিংদীতে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসে (হাইয়েস) থাকা একই পরিবারের নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মাইক্রোবাসের আরও ৯ যাত্রী।

শনিবার (১৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে মাধবদী থানার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাটপাড়া সাকুরার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রোববার (২০ জুন) সকালে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

এই দুর্ঘটনায় নিহতরা হলেন— মুক্তি আক্তার (৩০) ও তার ছেলে সাদিকুল (৮) এবং রুবি আক্তার (৪০) ও তার মেয়ে রাহিমা (৩) এবং রোকেয়া আক্তার (৫২)।

আহতরা হলেন— সাইমা (১২), ইসরাত জাহান (৮), সামসুন্নাহার (৬০), শারমিন (৩৫), রাজিয়া (৪০), আব্দুর রশিদ (৪০) ও কাজীমুদ্দীন (৫২)। তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক‌্যালে পাঠানো হয়েছে। হতাহতদের বাড়ি ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার জিরাব এলাকায়।

নিহতদের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, সিলেটে মাজার জিয়ারত শেষে ১৪ যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস সাভারের আশুলিয়ার জিরাবোতে ফিরছিল। মাইক্রোবাসটি নরসিংদীর পাঁচদোনার ভাটপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের সামনে থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির এক পাশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এর যাত্রী এক নারী ও এক শিশুর মৃত্যু হয়। এসময় স্থানীয়রা মাইক্রোবাসটির আহত যাত্রীদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে আরও এক শিশু ও ঢাকা মেডিক‌্যালে নেওয়ার পথে আরও দুই নারীর মৃত্যু হয়। অন‌্য আহতদেরকে রাতেই নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাকচালক পালিয়ে গেছে।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এছাড়া নিহত এক শিশুকে মৃত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে আসা হয়। অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এরপরে কী অবস্থা আর জানি না।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, এই দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৫ জনের মৃত্যুর খবর পেয়েছি। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে তবে এর চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD