মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

নলডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতির দাবিতে মানববন্ধন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

চার পুলিশ হত্যা মামলা ও জামায়াত নেতাকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে ও তাকে দ্রুত অপসারণের দাবিতে বৃহস্পতিবার নলডাঙ্গা শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হয়েছে।

নলডাঙ্গা মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার স্বপক্ষের সাধারণ জনগণের আয়োজনে দুপুরে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের  ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার, সহসভাপতি খন্দকার জিল্লুর রহমান,  মোজাহারুল ইসলাম, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া, যুবলীগ নলডাঙ্গা ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক শাহরিয়ার ইসলাম রাসেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহম্মদ আলী প্রমুখ।

বক্তারা বলেন, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক ও নলডাঙ্গা ডিগ্রি কলেজের সদ্য হাইকোর্ট কর্তৃক অব্যাহতিপ্রাপ্ত গভর্নিং বডির সভাপতি মো. তরিকুল ইসলাম নয়ন স্বাধীনতার বিপক্ষের শক্তি একজন  জামায়াত নেতা ও বামনডাঙ্গার চার পুলিশ হত্যা মামলার আসামী মো. আবুল কাশেমকে নিয়ম-নীতি উপেক্ষা করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দিয়েছেন।

শুধু তাই নয়, মো. আবুল কাশেম কয়েকটি নাশকতা মামলারও চার্জশীটভুক্ত অন্যতম আসামী। কিন্তু মো. আবুল কাশেম প্রভাষক হওয়া সত্বেও কয়েকজন সহকারি অধ্যাপক থাকলেও তাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। এছাড়াও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হালিমের ছেলে শিবির নেতা সাজ্জাদ হোসেনকে কাজী হিসেবে নেওয়ার পায়তারা চলছে। তাই বক্তারা অবিলম্বে মো. আবুল কাশেমকে অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD