শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নাইজেরিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে হাকিমির মরক্কো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

স্নায়ুচাপের ম্যাচ জিতে আফ্রিকার শিরোপার দ্বারপ্রান্তে মরক্কো। বুধবার রাতের ম্যাচে নাইজেরিয়াকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) ফাইনালে উঠেছে স্বাগতিকরা।

দুই দলই সতর্ক হয়ে খেলায় ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল ফল নির্ধারণ হতে পারে টাইব্রেকারেই। প্রথমার্ধে মরক্কোর সেরা সুযোগটি নষ্ট করেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ব্রাহিম দিয়াজ।

ডান দিক থেকে আশরাফ হাকিমির ক্রসে হেড করতে গিয়ে ভুল মাপ নেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড, কাঁধে লেগে বল চলে যায় বাইরে।
নাইজেরিয়ার আক্রমণভাগও ছিল নিষ্প্রভ। তারকা ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন ও আদেমোলা লুকম্যান পুরো ম্যাচেই কার্যত বিচ্ছিন্ন ছিলেন। প্রথমার্ধে বক্সের বাইরে থেকে লুকম্যানের একটি শট সহজেই লুফে নেন বনো।

এরপর দ্বিতীয়ার্ধ গোলশূন্য সমতায় থেকে শেষ হলে ম্যাচে ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বনো নায়ক হয়ে ওঠেন। নাইজেরিয়ার স্যামুয়েল চুকুয়েজে ও ব্রুনো অনিয়েমেচির শট ঠেকিয়ে দেন তিনি। এরপর ইউসুফ এন-নেসেরি নিচু শটে বাম কোণ লক্ষ্য করে গোল করলে নিশ্চিত হয় মরক্কোর ফাইনাল।

এই জয়ে ২০০৪ সালের পর প্রথমবার আফকন ফাইনালে উঠল মরক্কো। স্বাগতিকদের লক্ষ্য, ১৯৭৬ সালের পর প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি জেতা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD