সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

নাগাল্যান্ডে পেট্রোল ও ডিজেলে কোভিড ট্যাক্স!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

 

নভেল করোনাভাইরাসের সংক্রমণে থমকে গেছে জনজীবন। সেই সঙ্গে থমকে দাঁড়িয়েছে অর্থনীতির চাকাও। এর ব্যতিক্রম নয় উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড রাজ্য। তবে পরিস্থিতি মোকাবেলায় এবং অর্থনীতির চাকাকে কিছুটা সচল করতে এক অভিনব কৌশল চালু করছে রাজ্যটির সরকার।

পেট্রোল ও ডিজেলের ওপর নতুন করে এক ট্যাক্স আরোপ করেছে রাজ্যটির সরকার। যার নাম দেওয়া হয়েছে ‘কোভিড ট্যাক্স’। আজ বুধবার থেকে রাজ্যটিতে পেট্রোল ও ডিজেলের প্রতি লিটারে যথাক্রমে ৫ টাকা ও ৬ রুপি হারে কোভিড ট্যাক্স গ্রহণ করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়ে নাগাল্যান্ডের অতিরিক্ত মুখ্য সচিব ও অর্থ কমিশনার সেন্টিয়াংগের ইমাচেন জানান, পেট্রোল ও ডিজেলের পাশাপাশি মোটর স্পিরিট এবং লুব্রিকেন্টের ওপরেও এই কর আরোপ করা হয়েছে। এসব পণ্যের ওপর এতদিন ধরে যেসব কর ও সেস আরোপিত ছিল, তার সঙ্গে নতুন এই ট্যাক্স যোগ করা হয়েছে।

শুধু নাগাল্যান্ডেই নয়, ইতোমধ্যে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আসাম ও মেঘালয় রাজ্যেও পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানো হয়েছে।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD