শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নাজমুলদের বিরুদ্ধে ব্যাট করছে মাহমুদুল্লাহর দল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

স্পোর্টস রিপোর্টার : মাঠে গড়ালো বিসিবি প্রেসিডেন্টস কাপ। প্রথম ম্যাচে নাজমুল একাদশের মুখোমুখি মাহমুদুল্লাহ একাদশ।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জেতার পর মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন মাহমুদউল্লাহ একাদশকে ব্যাট করতে পাঠিয়েছেন নাজমুল একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দীর্ঘ সাত মাস করোনাকালীন বিরতির পর প্রথমবারের মতো প্রতিযোগিতাপূর্ণ ম্যাটে মাঠে নেমেছে টাইগাররা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ বাতিল হওয়ার পর ঘরের মাঠেই ক্রিকেট ফেরানোর ঘোষণা দেয়া হয়েছিল। প্রথমে দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
জাতীয়, হাই পারফরম্যান্স ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে তিন দলে ভাগ হয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপে অংশ নিচ্ছেন ক্রিকেটাররা।

মাহমুদুল্লাহ একাদশ

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।

নাজমুল একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহীম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাইম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD