শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নাটোরে পিকআপ খাদে পড়ে মৃতদের পরিচয় মিলল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

নাটোরের গুরুদাসপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছেন ৬ আহত ৭। আজ রোববার (৮ আগস্ট) দুপুরে ২টার দিকে উপজেলার কাছিকাটা টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ফিলিপনগর এলাকার মৃত নাহারুল ইসলামের পুত্র সহিদুল ইসলাম (২৫), সোমসের মোল্লার পুত্র আপফান (৪৫), তার স্ত্রী আরিফা (৩৫), মেহেরপুরের গাঙ্গনী থানার সাহারঘাটি এলাকার জাহান আলীর পুত্র জসিম উদ্দিন (৩৫), টাঙ্গাইল শহরতলীর মতিয়ার রহমানের পুত্র মামুন (৪০) এবং অজ্ঞাত মহিলা (৩০)। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৭-৮৪৩৫) ট্রাক বিভিন্ন এলাকা থেকে ১৩ জন যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে ঢাকা অভিমুখে যাচ্ছিল। হঠাৎ কাছিকাটা এলাকায় পৌঁছালে মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে প্রায় ৩০ ফুট নিচে খারে মধ্যে পড়ে। এতে ঘটনাস্থলেই নারীসহ ছয় জন নিহত হন।

এই ঘটনায় গুরুতর আহত আরো ৭ ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত একজন মহিলার পরিচয় পাওয়া যায়নি।

তবে সড়ক দুর্ঘটনায় নিহত নাটোরের একজনকে দাফনের জন্য ২৫ হাজার টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD