বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

নারায়ণগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ইলিয়াসের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ইলিয়াস আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুইজনে।

বৃহস্পতিবার (৪ মে) রাত পৌনে ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি গণমাধ্যমকে বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে ছয় জন এসেছিল। তাদের মধ্যে ইলিয়াস আলী নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। তার শরীরে ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

নিহতের বড় ভাই বলেন, বুধবার রূপগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণে আমার ভাই দগ্ধ হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগে আমার ভাই মারা যায়। আমাদের বাড়ি নারায়ণগঞ্জ সদর থানার পাগলা এলাকায়।

বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়। পরে শঙ্কর নামে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩) নামের চারজন চিকিৎসাধীন আছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD