শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে যা করবেন চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, দাবি ট্রাম্পের সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন ইউক্রেনকে ইউরেনিয়াম দিচ্ছে যুক্তরাজ্য, যে বার্তা দিল রাশিয়া তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

নারী-পুরুষের মজুরি হবে সমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

অর্থনৈতিক রিপোর্টার : শ্রমের বিনিময়ে নারী-পুরুষ সমান মজুরি পাবেন। এ লক্ষ্যকে সামনে রেখে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ) চূড়ান্ত করেছে দশ বছর (২০২০-২০৩০) মেয়াদী জেন্ডার রোডম্যাপ প্রণয়নের কাজ।

জেন্ডার রোডম্যাপের লক্ষ্য হচ্ছে—কর্মক্ষেত্রে জেন্ডার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সহিংসতা রোধ এবং নারীর কার্যকর ক্ষমতায়ন। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আরএমজি প্রকল্পের কারিগরি সহায়তায় এ রোডম্যাপ চূড়ান্ত করা হয়।

সোমবার (৬ জুলাই) ডাইফ আয়োজিত ভিডিও কনফারেন্সে অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায় এসব তথ‌্য জানান।

তিনি আরো জানান, নারীদের প্রতি শোভন আচরণ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, নারী-পুরুষ সমান মজুরি, মাতৃত্বকল্যাণ সুবিধা, শিশুকক্ষ স্থাপন ইত্যাদি বিষয় দেখাশোনা করার জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দায়িত্বপ্রাপ্ত সংস্থা। শ্রম পরিদর্শকগণ পরিদর্শনকালে জেন্ডার বিষয়কে এখন আরো বেশি গুরুত্ব দিয়ে তদারকি করছেন।

জেন্ডার রোডম্যাপ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (স্বাস্থ্য) মো. মতিউর রহমান বলেন, ‘অধিদপ্তরের জেন্ডার রোডম্যাপে ৮টি স্ট্র্যাটেজিক ডিরেকশন এবং ৫৮টি অ‌্যাকটিভিটি আছে। এই রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে কর্মক্ষেত্রে নারী-পুরুষ সমতা বিধান এবং শোভন কর্মপরিবেশ সৃষ্টির টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অনেকাংশেই সহজ হবে।’

ভিডিও কনফারেন্সে অংশ নেন আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহানারা বেগম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক (সেফটি) প্রকৌশলী ফরিদ আহাম্মদ, যুগ্ম মহাপরিদর্শক (স্বাস্থ্য) ডা. মো. মোস্তাফিজুর রহমান আইএলওর কর্মকর্তা মিস্টার ফলার, মুনিরা সুলতানা, শারমিন সুলতানা প্রমুখ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD