শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১ বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

নায়ক জাভেদকে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০

 

দেশীয় সিনেমার স্বনামধন্য নৃত্যপরিচালক ও চিত্রনায়ক ইলিয়াস জাভেদ। ১৯৭০ থেকে ১৯৮৯ পর্যন্ত নায়কদের মধ্যে তুমুল জনপ্রিয় ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। আর্থিক টানাপোড়েনের মধ্যে দিন কাটছে তার। তাই জাভেদকে নগদ ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার সহধর্মিনী ডলি জাভেদ জানান, মূত্রথলিতে টিউমার থেকে তা ক্যানসানরের পর্যায়ে রূপান্তরিত হয়ে যাবার কারণে গেল দেড় মাস আগে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে অপারেশন হয় তার। এ সময় ভীষণ আর্থিক সংকটে পড়ে যান তিনি।

জাভেদের পরিবার যখন আর্থিক সংকটে তখন দেশ করোনা মহামারীর প্রকোপে। বিষয়টি অবগত হওয়ার পর গেল ১৯ মে জাভেদকে নগদ ১০ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী।

নায়ক হিসেবে জাভেদ অভিনয় করেছেন মালকা বানু, অনেক দিন আগে, শাহাজাদা, রাজকুমারী চন্দ্রবান, সুলতানা ডাকু, আজো ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনাভান, রূপের রানী, চোরের রাজা, তাজ ও তলোয়ার, নরমগরম, তিন বাহাদুর, জালিম, চন্দন দ্বীপের রাজকন্যা, রাজিয়া সুলতানা, সতী কমলা, বাহারাম বাদশা, আলাদিন আলী বাবা, সিন্দাবাদ প্রভৃতি সিনেমায়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD