শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

নিঃশ্বাস থেকে এক মিনিটে করোনা শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

করোনা ভাইরাস শনাক্তে এবার বড় সাফল্যের দাবি করলেন গবেষকরা। এক মিনিটেরও কম সময়ে নিঃশ্বাসের পরীক্ষায় ভাইরাস শনাক্ত করতে সক্ষম হয়েছেন যুক্তরাজ্যের লিকেস্টারের লগবরো ইউনিভার্সিটির গবেষকরা।

ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত রোগসহ বিভিন্ন রোগ শনাক্তের প্রযুক্তি নিয়ে কাজ করছিলেন তারা। এরই মধ্যে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে তাদের কার্যক্রম কিছুটা বাধগ্রস্ত হয় এবং এই ভাইরাস থেকে সৃষ্ট রোগ নিয়ে তারা নতুন করে ভাবতে শুরু করেন। খবর নিউ ইয়র্ক ডেইলি নিউজের।

ইমসপেক্স ডায়ায়নস্টিকসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সান্তি ডমিংগেজ বলেন, করোনা ছড়িয়ে পড়ার পর আমাদের গবেষণার গতি পরিবর্তন করতে হয়েছিল। আমরা এ প্রেক্ষাপটে অবদানও রাখলাম। এই ভাইরাসটি নিয়ে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন এবং অবশেষে নতুন প্রযুক্তি বাস্তবায়নের অভিজ্ঞতাও হলো। উদ্ধাবিত প্রযুক্তির পরীক্ষা চালাতে গিয়ে ৯৮ জন রোগীর নিঃশ্বাসের নমুনা সংগ্রহ করা হয়। তাদের ৩১জন করোনা পজিটিভ শনাক্ত হন এবং বাকিদের নিউমোনিয়া, অ্যাজমাসহ কিছু ভাইরাস ঘটিত রোগ শনাক্ত হয়।

ল্যানসেট জার্নালে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, করোনাভাইরাস শনাক্তের এই পদ্ধতি একরকম তাৎক্ষণিক ফল দেয়। এমনকি কোন ল্যাবের সহায়তারও প্রয়োজন হয় না। এ প্রক্রিয়ায় একজন রোগীর নিঃশ্বাসের নমুনা সংগ্রহ করে তা গ্যাস ক্রোমোটগ্রাফির মাধ্যমে বিশ্নেষণ করা হয়। এতে যে উপাদানগুলো পাওয়া যায় তা করোনা রোগীর মধ্যে পাওয়া জীবাণুর সঙ্গে মিলিয়ে দেখা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD