শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

নিঃশ্বাস পরীক্ষার মাধ্যমে এক মিনিটেই মিলবে করোনার ফল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : শ্বাস- প্রশ্বাস পরীক্ষার মাধ্যমে এক মিনিটেই করোনা পরীক্ষার ফল পাওয়ার পদ্ধতি আবিস্কার করেছে সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়। ব্রেথোনিক্স নামে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি উদ্ভাবিত এ পদ্ধতি ৯০ শতাংশ ক্ষেত্রেই সঠিক ফলাফল দেয়। সম্প্রতি ১৮০ জনের উপর ক্লিনিক্যাল ট্রায়াল চালায় প্রতিষ্ঠানটি। আগামী বছরের শুরুর দিকে এটির অনুমোদন লাভের আশা করা হচ্ছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

সম্প্রতি বিশ্ব জুড়েই পিসিআর পরীক্ষার বিকল্প পদ্ধতি খোঁজা হচ্ছে।

বর্তমানে সিঙ্গাপুরজুড়ে এ পরীক্ষা কার্যক্রমের পরিধি বাড়ানো হয়েছে। উদ্ভাবনকারী প্রতিষ্ঠানটি আশা করছে, আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে এটির বাণিজ্যিক কার্যক্রম শুরুর সবুজ সংকেত মিলবে। এতে পিসিআর টেস্টের চেয়ে ৭০ শতাংশ ব্যয় কম হবে। তবে গুরুতর রোগীর করোনা সনাক্তে পিসিআর টেস্ট প্রয়োজন হতে পারে বলেও জানানো হয় প্রতিবেদনে। এই পদ্ধতিতে মাউথপিসের মাধ্যমে একটি ডিভাইসের ভিতর নিঃশ্বাস নিতে হবে। এরপর বিশেষ যন্ত্রের মাধ্যমে ডিভাইসে থাকা সেই শ্বাস পরীক্ষা করে এতে থাকা ভিওসি বিশ্লেষণ করা হবে। মাত্র এক মিনিটের ব্যবধানে যন্ত্রটি জানিয়ে দেবে পরীক্ষিত ব্যক্তি করোনায় আক্রান্ত কিনা।

নিঃশ্বাস পরীক্ষার মাধ্যমে প্রায় একই রকমের পরীক্ষা পদ্ধতি ফ্রান্সের হাসপাতালগুলোয় চালু আছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ পদ্ধতি ব্যয়বহুল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD