শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট : করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ঠেকাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রায় দেড় মাসের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) নিউইয়র্ক গভর্নরের আদেশে আগামী ৩ ডিসেম্বর থেকে এ জরুরি অবস্থা কার্যকর হবে। বহাল থাকবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোছুল।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনার এই ধরনটির মাধ্যমে নতুন করে সংক্রমণ বিস্তারের ঝুঁকি রয়েছে। ধরনটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

জানা গেছে, করোনার নতুন এই ধরন এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ছাড়াও বসতোয়ানা, ইসরায়েল ও হংকংয়ে ধরা পড়েছে। এ ছাড়া ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য ও বেলজিয়ামে এ ধরন শনাক্ত হয়েছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD