শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিউজিল্যান্ড সিরিজের উইকেট হবে ‘আন্তর্জাতিক মানের’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
নিউজিল্যান্ড সিরিজের উইকেট হবে ‘আন্তর্জাতিক মানের’

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। আর এই সিরিজ সামনে রেখে দুই ভেন্যুর উইকেটের কাজ এগিয়ে চলছে সমান তালে। নতুন এডহক কমিটির গ্রাউন্ডস বিভাগ মাঠ ও উইকেট ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে।

আজ (শুক্রবার) বিসিবি কার্যলয়ে সভা শেষে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু এই বিষয়ে কথা বলেছেন।

গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, এই সিরিজে এমন উইকেট তৈরি করা হবে যেখানে স্বাগতিকদের সুবিধা থাকবে, একই সঙ্গে আন্তর্জাতিক মানও বজায় থাকবে। রফিকুল বলেন, ‘আমরা ভালো উইকেট চাই, যেখানে দুই দলই স্বাচ্ছন্দ্যে খেলতে পারে। আন্তর্জাতিক মানে কোনো ঘাটতি রাখা হবে না।’

বৃষ্টির শঙ্কাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বোর্ড। তাই পানি নিষ্কাশন ব্যবস্থা, কাভারিং সিস্টেম এবং আউটফিল্ডের মানোন্নয়নে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী দুই দিনের মধ্যে সব ভেন্যুর বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।

রফিকুল ইসলাম বলেন, ‘এগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে। আগামী দুদিনের মধ্যে প্রত্যেকটি গ্রাউন্ডের, ঘরোয়া এবং আন্তর্জাতিক জন্য যে সমস্ত মাঠগুলো বাছাই করা হয়েছে—সেগুলোর কী কন্ডিশন, সে বিষয়ে রিপোর্ট দিতে বলেছি। রিপোর্ট পাওয়ার পর আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। যদিও অল্প সময়, তবে আমাদের ইচ্ছা থাকলে আমরা ঠিক করতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD