বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

নিউমার্কেট এলাকায় মুখোমুখি দুই কলেজের শিক্ষার্থী, ভাঙচুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

নিউমার্কেট এলাকায় দু’দল শিক্ষার্থী একে অপরের মুখোমুখি অবস্থান নিয়েছে। এ সময় একটি বাসে ভাঙচুর করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি আমিও শুনেছি, সেখানে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।

স্থানীয়ভাবে জানা গেছে, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দু’জন শিক্ষার্থীকে মারধর করে। এ সংবাদে রোববার (২৭ আগস্ট) দুপুর ২ টার পর পরই উভয় কলেজের শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে নিউমার্কেট, সায়েন্স ল্যাব মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান নেয় ও ভাঙচুর করে।

এদিকে ছাত্রদের রাস্তায় অবস্থান নেওয়ার কারণে মিরপুর সড়ক, সাইন্সল্যাব মোড়, নিউমার্কেটসহ আশপাশের রাস্তায় শত শত যানবাহন আটকা পড়েছে। এ কারণে ওই এলাকায় পথচারীদের অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD