শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশে আবার বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশ-ভারতের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে আরও এগিয়ে যাচ্ছে: দীনেশ ত্রিবেদী ২০০ পেরোনো লিড নিয়ে ৪২৬ রানে অলআউট বাংলাদেশ নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের লিড ২১৯ বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেটে ভরা: বিমানমন্ত্রী সরবরাহ ঘাটতি ও হতাশা, তীব্র মানসিক চাপে মার্কিন রণতরীর যোদ্ধারা বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে এ নতুন ভবন শুভ উদ্বোধন করেন তিনি।

নতুন এই ভবন ১৫ তলাবিশিষ্ট। এর নিচের তিনতলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে। সেখানে পার্কিং এরিয়ার পাশাপাশি সার্ভিস সেকশনও রয়েছে। ওপরের ১২ তলায় ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিটের ব্যবস্থা রয়েছে। এছাড়া সেখানে রয়েছে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড ও ১১২টি কেবিন।

চিকিৎসকেরা জানান, এখানে চিকিৎসা নিতে সবচেয়ে বেশি আসে স্ট্রোকের রোগী। তারপরই রয়েছে দুর্ঘটনার রোগী (মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাত)। এছাড়া পার্কিনসন্স ডিমেনশিয়া, জিবিএস, মৃগী, হাইড্রোকেফালাসসহ নিউরোলজিক্যাল বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা এ হাসপাতালে সেবা নেন। শিশু থেকে বৃদ্ধ সবার নিউরোলজিক্যাল রোগের চিকিৎসা মেলে এ হাসপাতালে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD