শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

নিউ ইয়র্কে বন্দুধারীর গুলিতে নিহত ২, আহত ১৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রচেস্টার শহরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত দুজন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরো অন্তত ১৪ জন। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১২টার ঠিক আগে গুডম্যান স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের কাছে গুলিবর্ষণ শুরু হয়েছিল।

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, গোলাগুলি শুরু হওয়ার পরই পুলিশের কাছে সংবাদ পৌঁছে যায়। ওই সময় ঘটনাস্থলের বাইরে শত শত মানুষের ভিড় লক্ষ করা যায়। করোনা মহামারির সতর্কতা উপেক্ষা করে সেখানে অবৈধভাবে পার্টির আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে সেটা এখনো পুলিশের কাছে পরিষ্কার নয়।

অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান মার্ক সিমন্স সাংবাদিকদের জানিয়েছেন, আহত ১৪ জনের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক নয়। কেউ গুরুতর আঘাতের শিকার হননি।

নিহত দু’জনের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে কর্তৃপক্ষ বলছে নিহতদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। এদের একজন পুরুষ এবং একজন নারী।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD