শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিউ জিল্যান্ড সিরিজের আগে লম্বা ছুটি পাচ্ছেন টাইগাররা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

স্পোর্টস রিপোর্টার : জিম্বাবুয়ে সফরে এক মাসের বেশি সময় জৈব সুরক্ষা বলয়ে থাকতে হয়েছে বাংলাদেশ দলকে। করোনাকালে এই জৈব সুরক্ষা বলয় ক্রীড়াঙ্গনের অবিচ্ছেদ্য অংশ বলা চলে। তবে এটি যে কতটা কঠিন সেটা খেলোয়াড়রাই ভালো জানেন।

জিম্বাবুয়ে সফর থেকে এসেও পরিবারের মুখ দেখতে পারেননি ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া সিরিজের জন্য আবারও সেই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেত হয়েছে।

দুই সিরিজ মিলে টানা ৪১ দিনের জৈব সুরক্ষা বলয় থেকে অবশেষে মুক্তি মিলছে টাইগারদের। আগামী ৯ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই সপ্তাহ ছুটি পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

“এ সিরিজের পর ক্রিকেটাররা কিছুদিন ছুটি পাবে। এটা খুবই দরকার। টানা জৈব সুরক্ষা বলয়ে আছে সবাই। এটা খুব কঠিন, যারা সময়টা পার করছে তারাই জানে। আমার মনে হয় মানসিকভাবে সতেজ হবার জন্যও ওদের ছুটিটা দরকার। ছুটি শেষে নিউ জিল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু হবে।”

আগামী ২৪ আগস্ট ঢাকায় পা রাখবে নিউ জিল্যান্ড ক্রিকেট দল। ২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল। একই দিনে সুরক্ষা বলয়ে আবারও ঢুকবে বাংলাদেশের ক্রিকেটাররা।

এদিন থেকে শুরু হবে ৩ দিনের কোয়ারেন্টিন। ২৯ আগস্ট বিকেএসপিতে হবে একটি প্রস্তুতি ম্যাচ। এরপর পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর থেকে। বাকি ম্যাচগুলো ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD