রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

নিখোঁজের ৫ দিন পর সীমান্তে মিলল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০

নিখোঁজের পাঁচ দিন পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় মো. তরিকুল ইসলাম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। রবিবার দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর মাইয়ামরার ঘাট এলাকার ধরলা নদী বাংলাদেশের অভ্যন্তরে ৮৪২ নম্বর পিলার থেকে মরদেহটি উদ্ধার করে বিজিবি ও পুলিশ। নিহত তরিকুল ইসলাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড আমবাড়ি এলাকার আজিজুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে , গত ১ জুলাই সন্ধ্যায় বাজারের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান তরিকুল ইসলাম। ওইদিন রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেনি। এর পরেরদিন সকালে মুঠোফোনে অনেকবার চেষ্টা করা হলেও তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। দুপুরে তার বন্ধু-বান্ধবের কাছে গিয়েও তার কোনো খোঁজ না পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানান পরিবারের লোকজন। এদিকে পাঁচদিন পর রবিববার সকালে বিজিবির কাছে খবর আসে সীমান্তে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। পরে পুলিশ ও বিজিবি নিখোঁজ তরিকুল ইসলামের স্বজনদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করে। শনাক্ত হওয়ার পর বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহায়তায় মরদেহটি শূন্যরেখা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ নেওয়াজ নিশাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে গেছে পুলিশ।

পাটগ্রাম থানা ওসি (তদন্ত) মো. মোজাম্মেল হক বলেন, রবিবার বিকেলে মৃত তরিকুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD