শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের

নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের ওপর দোষ চাপাচ্ছে বিএনপি: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের ওপর দোষ চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সরকার নাকি বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়, মির্জা ফখরুলের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন সরকার নয়, বিএনপি নিজেদের অপরাজনীতির জন্যই দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয় লোক দেখাতে, তারা ভোটের দিন কেন্দ্রে আসে না, এতে বিএনপি ভোটারদের আস্থা হারিয়ে ফেলছে এবং আন্দোলনের ডাক দিয়ে নেতারা
ঘরে বসে থাকাও তাদের ওপর কর্মীরা আস্থা হারিয়ে ফেলছে।

সরকার বিরাজনীতিকরণে বিশ্বাসী নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে বিরোধীদলগুলোর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে সরকার।

বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু নির্বাচনী প্রক্রিয়াকে ভয় পায় জানিয়ে কাদের বলেন, নির্বাচনে অংশ নেয়ার আগেই তারা হেরে যায়, তাদের রাজনৈতিক আত্মবিশ্বাস এখন তলানিতে ঠেকেছে।

বিএনপি নেতাদের পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের কী ভূমিকা তা জানতে আওয়ামী লীগের অতীত ভূমিকা দেখুন, তখন নিজেদের ব্যর্থতা চিহ্নিত করতে সহজ হবে।

ওবায়দুল কাদের আজ বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন “বিআরটিসির” উদ্যোগে গাবতলী ট্রেনিং সেন্টার উদ্বোধন শেষে এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD