শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করলেন তথ্যমন্ত্রী, জানালেন ঈদের শুভেচ্ছা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (২১ মার্চ) বরিশালের গৌরনদী উপজেলায় নিজ এলাকায় ঈদের নামাজ আদায় শেষে তিনি এই শুভেচ্ছা জানান।

মন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দুই দশকের প্রতিকুল পরিবেশের পর আমরা আজ জনগণের ভোটে একটা নির্বাচিত সরকার পেয়েছি। তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের যাত্রা শুরুতেই ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণ করেছি। দেশের মানুষ একটা ধর্মীয় উৎসবে মিলিত হতে পেরেছি। এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। সরকারের যাত্রা লগ্নেই ঈদুল ফিতরের আনন্দ আমরা সবার সাথে ভাগ করার সুযোগ পেয়েছি। ঈদুল ফিতরের মোনাজাতে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য সরকার যাতে সঠিক ভাবে কাজ করতে পারে এই দোয়া কামনা করছি।

এর আগে, সকাল সাড়ে ৮ টায় বরিশালের গৌরনদী সরকারি কলেজ মসজিদে নামাজ আদায় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এসময় স্থানীয় প্রশাসন, বিএনপির নেতাকর্মী সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী সাবার সাথে কুশল বিনিময় করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD