বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে কাভার্ডভ্যান, বাবা-ছেলেসহ নিহত ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

যশোরের মনিরামপুরে কাভার্ডভ্যানের চাপায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার যশোর-মনিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মনিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মনিরামপুরের ব্যাগারিতলা এলাকার হাবিবুর রহমান (৪৫) ও তার ছেলে তাউসি হোসেন (৭), জয়পুর গ্রামের জিয়ারুল (৩৫), ব্যাগারিতলা গ্রামের তৌহিদুর রহমান (৩৮) ও মীর শামসুল (৬০)।

স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী জানান, শুক্রবার সকাল ৮টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান যশোর-মনিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় কাভার্ডভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে আঘাত করে। এতে চায়ের দোকান ও হোটেলে নাস্তা করতে আসা এবং পথচারী মিলে পাঁচজনের মৃত্যু হয়।

ওসি শেখ মো. মনিরুজ্জামান জানান, কাভার্ডভ্যানটি অন্তত দশটি দোকানে আঘাত করে। এতে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD