মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা হৃদরোগে মৃত্যুঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী আসিফ নজরুলকে খন্দকার মোশতাকের সঙ্গে তুলনা করলেন ফজলুর রহমান রাশিয়ার সেনাসম্প্রসারণে পুতিনের নির্দেশ শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিউগিনি আবাসনে হামলা, জামায়াত এমপির জামাই গ্রেপ্তার নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার ঘরোয়া ক্রিকেটে প্রাণ ফেরাতে ‘ডি থ্রি’ ট্রফি চালু করছে বিসিবি

নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে পুলিশের তল্লাশি জোরদার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

ভোটের আর বাকি ১ দিন। এরই মধ্যে শেষ গেছে প্রার্থীদের প্রচার-প্রচারণার সময়সীমা। নির্বাচনকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহন ও সাধারণ মানুষের তল্লাশি জোরদার করেছে পুলিশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠেকাতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে যানবাহন থামিয়ে তল্লাশি করছে পুলিশ।

প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে ব্যাগ ও যানবাহন।
পুলিশ কর্মকর্তারা জানান, নির্বাচন উপলক্ষে কেউ যেন অবৈধ অস্ত্র, বিস্ফোরক বা নাশকতামূলক কোনো সামগ্রী বহন করতে না পারে, সে লক্ষ্যেই এই অভিযান। পাশাপাশি বিভিন্ন এলাকায় টহলও বাড়ানো হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার দুপুরে শাহবাগে তল্লাশি চৌকি বসিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছে শাহবাগ থানা পুলিশ। প্রথমে পুলিশ গাড়ি থামানোর সংকেত দিচ্ছে। থামার পর গাড়ি চালক বা মোটরসাইকেল চালককে হাত উপরে রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর তার শরীর তল্লাশি করা হয়।

কারো কাছে ব্যাগ থাকলে পুলিশ তাকে সেটি খুলে ভেতরে কোনো নাশকতামূলক বস্তু আছে কি না, তা দেখছে।
তল্লাশিস্থলে উপস্থিত শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, তারা সকাল থেকে জাতীয় প্রেস ক্লাব, আব্দুল গণি রোড, চানখারপুল, দোয়েল চত্বর, হাতিরপুল, পরীবাগ ও পলাশীসহ বিভিন্ন সড়কে তল্লাশি চালান। এ সময় কারো কাছে নাশকতামূলক কোনো বস্তু পাওয়া যায়নি।

ধানমন্ডির ৮/এ, ধানমন্ডি ২৭, শুক্রবাদ, সায়েন্সল্যাব মোড়, ধানমন্ডি ১৫ ও জিগাতলাসহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয় বলে জানান ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম। তিনি জানান, তার এলাকায় পুলিশের পাশাপাশি, সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি আলাদা তল্লাশি কার্যক্রম চালিয়েছে।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহরিয়ার আলী বলেন, নির্বাচন সামনে রেখে তার বিভাগের ছয়টি থানা এলাকায় তল্লাশি ও অভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নির্বাচন ঘিরে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজধানীতে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD