শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

নির্বাচন হলে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয় : ওবায়দুল কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন হলে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২১শে আগস্ট প্রাইম টার্গেট ছিলেন শেখ হাসিনা। কারণ, তিনি এত জনপ্রিয় যে, নির্বাচন হলে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়। সে কারণেই তাকে হত্যার চেষ্টা করা হয়। এবারের নির্বাচনেও বিপুল ভোটে বিজয়ী হবেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল যখন বলেন শেখ হাসিনা এত চক্রান্ত আর ষড়যন্ত্রের কথা কেন বলেন, কারণ প্রধানমন্ত্রীকে ২০ বার হত্যার চেষ্টা করা হয়েছে। চক্রান্ত করা হয়েছে। তিনি ষড়যন্ত্রের কথা বলবেন না? আগস্ট মাস এলে ষড়যন্ত্রকারীরা বিচলিত হয়। কারণ, সবার সামনে ষড়যন্ত্রের ঝাঁপি খুলে যায়। ২১শে আগস্ট এলে ষড়যন্ত্রকারীদের মুখচ্ছবি ভেসে ওঠে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২১শে আগস্ট ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রীকে হত্যায় ব্যর্থ হয়েছে। তাই এখনও ষড়যন্ত্র চলছে৷ এ কথা আমরা যেমন জানি, তেমন আপনারা জানেন । কাজেই তাকে সরাতে হলে হত্যার বিকল্প তো নেই৷ সেজন্য আজও ষড়যন্ত্র হচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এত জনপ্রিয় ছিলেন যে নির্বাচনে তাকে হারানো কোনো অবস্থাতেই সম্ভব ছিল না। সেজন্যই তাকে হত্যা করা হয়েছে । না হয় এমন হত্যাকাণ্ড কেন?

তিনি আরও বলেন, এবার কিন্তু আমরা খুব সজাগ ও সতর্ক। আমরাও জানি কোথায় কে কী করছেন। বিদেশিদের দরবারে কোথায় কোথায় বৈঠক হচ্ছে । এবার চোখ-কান খোলা রেখেছি, শেখ হাসিনাকে টার্গেট করে পার পাবেন না । মুচলেকা দিয়ে আর রাজনীতি করব না। কোন কাপুরুষটা বিদেশ চলে গিয়েছিল, সে হলো আপনার প্রধান নেতা । মুচলেকা দিয়ে বলেছিলেন- আর রাজনীতি করবেন না, এখন বিদেশে টেমস নদীর পাশে বসে কলকাঠি নাড়েন ।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি এখন স্বপ্ন দেখছে। সারা দুনিয়ার ছবি তাদের চোখে পড়ে না, শুধু বাংলাদেশেই জিনিসপত্রের দাম বাড়ে, তেলের দাম বাড়ে জ্বালানির দাম বাড়ে, কোথায় বাড়েনি বলুন ।জিনিসপত্রের দাম কোথায় বাড়েনি…। লন্ডনে হুট করে মুদ্রাস্ফীতি এখন ১০ দশমিক ০১। পাকিস্তান শ্রীলঙ্কার কথা নাই বললাম, সেখানে লাগামহীনভাবে দ্রব্যমূল্য বাড়ছে।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মইনুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, পাণিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD