রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লেবাননে নিহত ২ প্রবাসীর লাশ গ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নির্বাচিত সরকার মব জাস্টিস কমাতে পারেনি : আসিফ মাহমুদ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি দিল ইরান ‘শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা’ রাজধানীর মিরপুর স্টেডিয়াম এলাকায় যান চলাচলে বিধিনিষেধ ইরানের ড্রোন কোথায় আছে, জেনে গেছি: ট্রাম্প হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ ভুয়া খবর মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী বিজিবির বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাত মাসের শিশুকে মাথায় গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী

নির্বাচিত সরকার মব জাস্টিস কমাতে পারেনি : আসিফ মাহমুদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রশাসন পরিচালনায় ব্যর্থতা, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অক্ষমতা এবং সামগ্রিক পরিস্থিতির কারণে বিএনপি ইতোমধ্যে একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, অতীতে আওয়ামী লীগ ১৭ বছরে যে অবস্থায় পৌঁছেছিল, বিএনপি সরকার মাত্র তিন মাসেই সেই অবস্থায় পৌঁছে গেছে। নির্বাচিত সরকার মব জাস্টিস কমাতে পারেনি, বরং বৃদ্ধি পেয়েছে।

আজ শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নির্বাচিত সরকার মব জাস্টিস কমাতে পারেনি, বরং তা আরও বেড়েছে। দায়িত্ব গ্রহণের প্রথম দিন স্বরাষ্ট্রমন্ত্রী দেশে মব জাস্টিস বন্ধের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এ ধরনের ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই সরকারদলীয় লোকজনের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে।

আসিফ মাহমুদ আরও বলেন, দেশের সংকটময় মুহূর্তে বিএনপি বরাবরই দুর্বল পারফরম্যান্স করেছে। সরকার দুই বছর বিদ্যুতের দাম বৃদ্ধি না করার ঘোষণা দিলেও মাত্র দুই মাসের মধ্যেই বিদ্যুৎসহ বিভিন্ন জ্বালানির দাম দফায় দফায় বাড়ানো হয়েছে। এর প্রভাবে জ্বালানি-নির্ভর বিভিন্ন পণ্য ও সেবার মূল্যও বৃদ্ধি পাচ্ছে।

এনসিপির এ মুখপাত্র দাবি করেন, শেখ হাসিনা সরকারের ১৭ বছরে যে পরিমাণ মূল্যস্ফীতি ও মূল্যবৃদ্ধি হয়েছিল, বর্তমান সরকার তিন মাসেই সেই মাত্রায় পৌঁছে গেছে।

সরকারের নীতিগত ব্যর্থতার সবচেয়ে বড় ভুক্তভোগী হবে সাধারণ মানুষ বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন। পরে দলটির নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু রায়হানের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র সভাপতি তারিকুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD