শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

নির্মাতাকে হত্যা, আঁতকে ওঠলেন জয়া-ফারুকী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

ইরানের নিউ ওয়েব ফিল্ম মুভমেন্টের অন্যতম পথিকৃৎ, কিংবদন্তি নির্মাতা দারিউশ মেহেরজুই ও তার স্ত্রী ওয়াহিদেহ মোহাম্মদিফারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যে হত্যাকাণ্ডের খবরে শুধু ইরান নয়, বিশ্ব চলচ্চিত্র অঙ্গনও কেঁপে উঠেছে।

বাদ যায়নি বাংলাদেশও। কিংবদন্তী এই নির্মাতা ও তার স্ত্রীর হত্যাকাণ্ডের খবরে আঁতকে উঠেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও স্বনামধন্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এ ঘটনায় দু’জনেই নিজেদের তাৎক্ষনিক প্রতিক্রিয়া ফেসবুকে জানিয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) রাতে নির্মাতা দারিউশ মেহেরজুই’র একটি ছবি প্রকাশ করে জয়া লিখেছেন, ‘পৃথিবীজুড়ে নানা খারাপ খবর। মনটা খুবই খারাপ হয়ে থাকে। কিন্তু এর মধ্যেও একটা খবর শুনে একদম শিউরে উঠলাম। কে বা কারা ইরানের বিখ্যাত পরিচালক দারিউশ মেহরজুইকে ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। তাকে একা নয়, একইভাবে হত্যা করেছে তার স্ত্রীকেও।’

জয়া আরও লেখেন, ‘এত অপূর্ব সব সিনেমা বানিয়ে ইরানকে যিনি পৃথিবীর সামনে গর্বের সঙ্গে তুলে ধরলেন, কে তাকে এভাবে হত্যা করতে পারল? এমন একজন মানুষেরও কি এমন নিষ্ঠুর শত্রু থাকতে পারে? মৃত্যুর সময়েও নিশ্চয় দারিউশ মেহরজুই অবাক হয়ে সে কথাই ভাবছিলেন!’

দারিউশকে কখনোই মন থেকে মুছে ফেলা সম্ভব না জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘যেই তাকে হত্যা করুক, আমাদের বুকের গভীরে তার মৃত্যু নেই।’

দারিউশের হত্যাকাণ্ডকে ‘ভয়ানক’ আখ্যা দিয়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘কী ভয়ংকর খবর! ইরানের নিউ ওয়েব ফিল্ম মুভমেন্টের অন্যতম পথিকৃৎ, দারিউশ মেহেরজুইকে ছুরিকাঘাতে নিহত অবস্থায় পাওয়া গেছে তার বাড়িতে। তার স্ত্রী ওয়াহিদেহ-কেও খুন করা হয়েছে। ভয়ানক!’

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর দারিউশের মেয়ে মোনা মেহেরজুই রাতে যখন বাবা-মাকে দেখতে তেহরানের বাসায় যান, তখনই তাদেরকে মৃত অবস্থায় দেখতে পান। দুজনের গলায় ছুরির আঘাত ছিল। এ ঘটনায় চার জনকে শনাক্ত করা হয়েছে এবং দু’জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা আইএসএনএ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD