সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :

নিষেধাজ্ঞার আগে দুবাইয়ে বিমানের অতিরিক্ত ফ্লাইট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৩ মে থেকে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। আর এই নিষেধাজ্ঞার আগে দুবাইয়ে অতিরিক্ত দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (১০ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত ১৩ মে থেকে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় যাত্রীদের সুবিধার্থে আগামী ১২ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে দুবাইয়ের পথে দুটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।

আরও বলা হয়, বিস্তারিত তথ্য ও টিকেট সংগ্রহের জন্য যেকোনো বিমান- সেলস অফিস, বিমান ওয়েবসাইট (www.biman-airlines.com), বিমান কল সেন্টার (০১৯৯০ ৯৯৭ ৯৯৭) অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD