শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

নিষেধাজ্ঞায় মানববন্ধন হয়নি, সাত কলেজের শিক্ষার্থীদের ৬ দাবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

রাজধানীতে সভা-সমাবেশ, মানববন্ধনের নিষেধাজ্ঞা থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে পারেনি। সাত কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করতে না পারলেও দ্রত পরীক্ষার ফলাফল প্রকাশসহ ছয় দফা দাবি জানিয়েছেন।

আজ বুধবার (০৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে সাত কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনের জন্য সকাল থেকে জোর হতে থাকে। কিন্তু নিষেধাজ্ঞা থাকায় মানববন্ধন করতে না পেরে উপস্থিত সাংবাদিকদের সামনে এসব দাবি তুলে ধরেন তারা।

তাদের দাবিগুলো হলো– ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ২.০০/২.২৫/২.৫০ পয়েন্টে পরবর্তী বর্ষে প্রমোশন নিয়ম বাতিল করে সর্বনিম্ন তিন বিষয় পর্যন্ত অকৃতকার্যদের প্রমোশন দিতে হবে, অনার্স ২০১৬-১৭ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের ইম্প্রুভ (মানোন্নয়ন) পরীক্ষা ১ মাসের মধ্যে নিতে হবে এবং ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা অতিদ্রুত নিয়ে ফলাফল প্রকাশ করতে হবে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশ করতে হবে, সকল বর্ষের ফলাফল সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে এবং একটি সেশনে একের অধিক বর্ষের শিক্ষার্থী রাখা যাবে না, ডিগ্রি ২০১২-১৩ শিক্ষাবর্ষের চলমান বিশেষ পরীক্ষা অতিদ্রুত নিয়ে ১ মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে, সকল ইম্প্রুভ পরীক্ষা অতিদ্রুত নিতে হবে এবং ডিগ্রি, অনার্স-মাস্টার্সসহ সকল বর্ষের ফলাফল গণহারে অকৃতকার্য হওয়ার কারণসহ খাতা পুনঃমূল্যায়ন করতে হবে।

এ সময় ৬ দফা দাবির বিষয়টি ঢাকা কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্টদের জানানোর অনুরোধ করেন। পরবর্তীতে এসব দাবিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান উপস্থিত শিক্ষার্থীরা।

উল্লেখ্য, শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ- এই সাত শিক্ষাপ্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত করা হয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত আছেন দুই লাখেরও বেশি শিক্ষার্থী। অধিভুক্তির পর থেকেই বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে তারা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD