শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নীলফামারীতে জামায়াতের ১৯ নেতাকর্মীকে আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে জামায়াতে ইসলামীর ১৯ নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার সকালে ওই ইউনিয়নের কির্তনীয়পাড়া নগরবন গ্রামের একটি মসজিদ থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর কাজী আব্দুল আজিজ, গোড়গ্রাম ইউনিয়ন জামায়াতের আমীর হুমায়ুন কবির ও সেক্রেটারী রফিকুল ইসলাম রয়েছেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ জানান, মসজিদে কোরআন শিক্ষার আলোচনা চলাকালীন সময় পুলিশ তাদের আটক করেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD