শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
জিলকদ মাসের চাঁদের ছবি প্রকাশ করল আমিরাত এখন পর্যন্ত ৩৭,৫৬৭ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে : মাহদী আমিন রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে: ট্রাম্প এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও একে পার্টির প্রতিনিধির সাক্ষাৎ দিন- রাত লাইন ধরেও তেল মেলে না!

নীলফামারীতে ৫ জন ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২০

 

নীলফামারী জেলার সৈয়দপুর ও ডিমলা উপজেলায় পাঁচ ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২১ জনে। খবর ইউএনবি’র।

জেলার সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্র থেকে নীলফামারীর নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তরা বাংলাদেশ ইসলামী ব্যাংক নীলফামারীর সৈয়দপুর শাখার চারজন ও ডিমলা উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডাঙ্গাপাড়া শাখার কর্মকর্তা।

ইসলামী ব্যাংকের চার কর্মকর্তার মধ্যে তিনজন সৈয়দপুর শহরের ও একজন নীলফামারী পৌরসভার প্রগতিপাড়ার বাসিন্দা। কৃষি ব্যাংকের কর্মকর্তা ডোমার উপজেলার বামুনিয়ার বাসিন্দা।তাদেরকে জেলা সদরের জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।

এদিকে, জেলায় মোট ২১ জন করোনা রোগীর শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসোলেশন ওয়ার্ড থেকে ৬ জন সুস্থ হয়ে নিজ নিজ বাড়ি ফিরে গেছে বলে সিভিল সার্জন জানান।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD