শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নেইমার ও আমি মিলে আরো শক্তিশালী হবো: মেসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

ক্রীড়া ডেস্ক : চার বছর পর আরেকবার নেইমারের সঙ্গে আক্রমণভাগে জুটি গড়তে যাচ্ছেন লিওনেল মেসি। ব্রাজিলিয়ান তারকার তার পাশে খেলার স্বপ্ন পূরণ হলো তিনি পিএসজিতে যোগ দেওয়ায়। বুধবার (১১ আগস্ট) প্রথম সংবাদ সম্মেলনে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী বললেন, নেইমারের সঙ্গে তার জুটি দলকে আরো শক্তিশালী করে তুলবে।

মেসি বলেন, ‘নেইমার ও আমি একে অন্যকে খুব ভালো করে জানি। আমি আশা করি আমরা একসঙ্গে অনেক শক্তিশালী হবো এবং আমাদের সব সতীর্থদের নিয়ে।’

নেইমার ও মেসি বার্সেলোনায় জুটি গড়েন চার বছর। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে দুজন মিলে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ জেতেন। এবার পিএসজির চ্যাম্পিয়নস লিগের অপেক্ষা ঘুচবে বিশ্বাস ভক্তদের।

মঙ্গলবার (১০ আগস্ট) ইনস্টাগ্রাম স্টোরিতে ছোট এক ভিডিও ক্লিপের মাধ্যমে মেসিকে স্বাগত জানান নেইমার। ক্যাপশনে লেখেন; ব্যাক টুগেদার-অর্থাৎ আবারো একসঙ্গে। পোস্ট করা ছবিতে বার্সেলোনার জার্সিতে দুজনকে একসঙ্গে আলিঙ্গন করতে দেখা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD