শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নেইমার জানালেন ফাইনালে কোন দলকে চান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার কোপা আমেরিকার প্রথম সেমি-ফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। তবে ফাইনালের প্রতিপক্ষ নিশ্চিত হবে বুধবার সকালে। দ্বিতীয় সেমি-ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এবারের আসরে আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। সঙ্গে কলম্বিয়াও। দুই দলের লড়াই শেষে কারা যাবে সেই অপেক্ষা এবার। তবে ফাইনালের টিকিট নিশ্চিত করে নেইমার জানিয়েছেন, ফাইনালে আর্জেন্টিনাকে চান।

ফাইনালে আর্জেন্টিনাকে চাওয়ার বড় কারণ লিওনেল মেসি। বার্সেলোনার সতীর্থ লিওনেল মেসির সঙ্গে সখ্যতা কম নয় নেইমারের। পেরুর বিপক্ষে ম্যাচ শেষে তেমনটাই জানালেন তিনি।

“ফাইনালে আমি আর্জেন্টিনাকে দেখতে চাই। আর্জেন্টিনাকে চাওয়ার কারণ, ওই দলে আমার ভালো বন্ধু রয়েছে। তবে, ফাইনালে ব্রাজিলই জিতবে।”

পেরুকে ১-০ গোলে হারালেও ম্যাচ রেফারি চিলির তোবারের উপর সন্তুষ্ট নন নেইমার। ফাইনালে যেন এমন কিছু না হয় সেই আবেদনও জানিয়ে রাখেন।

“একজন রেফারির আচরণ এমন হবে আশা করি না। মাঠে তার বাচনভঙ্গি, খেলোয়াড়দের দিকে যেভাবে তাকিয়েছেন তাতে তার প্রতি সম্মান থাকে না।”

আগামী ১১ জুলাই, রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD